ধর্ষকের ফাঁসি চাইলেন দেশের তারকারা
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) মারা গেছে। ধর্ষণের ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। নারীদের নিরাপত্তা এবং ধর্ষকের বিচার নিয়ে নানান প্রশ্ন উঠে। ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছেন অনেকেই। দেশের অনেক তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয় একথা বলছেন।
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।
অভিনেতা ফারহান আহমেদ জোভান এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।
অন্যদিকে মাগুরার শিশুটির ঘটনা নিয়ে ফেসবুকে কথা বলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুকে পোস্টে লিখেছেন, আল্লাহ আপনি বিচার করেন।
এছাড়াও দেশের বিনোদন দুনিয়ার পরিচিত মুখ তমা মির্জা। শিশুটির মৃত্যুর সংবাদ প্রচারের পর ফেসবুকে একটি পোস্ট করে অভিনেত্রী। তমা মির্জা ফেসবুক পোস্টে বলেন, শোনেন পশু ধরে রেখে দেয় না মেরে ফেলে, আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয় রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ/বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষকের শাস্তির বিষয়ে অভিনেত্রী বলেন, ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন, কিন্তু বাঁচিয়ে রেখেন না।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার