হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
বিচ্ছেদের মামলা প্রত্যাহারের পরও থামছে না গোবিন্দ-সুনীতার দ্বন্দ্ব। এবার স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ গোবিন্দপত্নীর! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি গুঞ্জন উঠেছে হাঁটুর বয়সী তরুণী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে পরকীয়ায় মজেছেন গোবিন্দ। তাকে নিয়েই সুনীতা এমন দাবি করেছেন রাখি সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলার সময়। গোবিন্দ পত্নী জানান, কোমলকে নিয়ে হোটেলে ফুর্তি করেছেন গোবিন্দ। এবার করতে চাইছেন বিয়ে।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন চুপ ছিলাম। ৫-৬ বছর ধরে কিছু বলিনি। এবার ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?”
বলিউডেও গুঞ্জন, দিনের পর দিন কোমলের সঙ্গে হোটেলে রাত কাটান গোবিন্দ। সে কারণেই সুনীতা করেছিলেন বিচ্ছেদের মামলা। সম্প্রতি তা প্রত্যাহার করেছেন। তা সত্ত্বেও থামছে না অভিনেতার দ্বিতীয় বিয়ের গুঞ্জন। এ নিয়ে মুখ খুলেছেন গোবিন্দর সহকারী শশী সিনহা। তিনি বলেন, “এটা তো আমি এই শুনলাম। এরকম কোনো ব্যাপার নেই আর হবেও না। গোবিন্দ মোটেই দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে বসছেন না।”এখানেই থামেননি শশী।
ক্ষোভ প্রকাশ করেছেন সুনীতাকে ইঙ্গিত করেও। বলেছেন, “ডিভোর্স মামলা যদি প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন? সকলকে জানানোর তো কোনো প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত।”
Parisreports / Parisreports
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?