শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইরানের কোনও প্রক্সি বাহিনী নেই, বললেন খামেনি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১২:১৬

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোর তেহরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান যদি কোনও দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ বেছে নেয়, তাহলে তাদের প্রয়োজন হবে না। তেহরানে সফররত একটি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাতে এই মন্তব্য করেছেন খামেনি।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হওয়ার এক বছর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দুই সপ্তাহ পর খামেনি এই মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যের সশস্ত্র এসব গোষ্ঠী ইরান-সমর্থিত এবং ওই অঞ্চলে ইরানের ‌‌‌‌‌‌‌‌‘প্রতিরোধ অক্ষ’ হিসেবে পরিচিত।

খামেনি বলেছেন, ‌‌‌‘‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের কোনও প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন লড়াই করছে, কারণ তাদের বিশ্বাস আছে। হিজবুল্লাহ লড়াই করছে, কারণ বিশ্বাসের শক্তিই তাদের যুদ্ধে মাঠে টেনে আনে। হামাস এবং (ইসলামি) জিহাদ লড়াই করছে, কারণ বিশ্বাসই তাদের তা করতে বাধ্য করছে। তারা আমাদের প্রক্সি হিসাবে কাজ করে না।’’

ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, ‘‘আমেরিকানরা বলেছেন, ইরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে! এটি আরেকটি ভুল। তিনি বলেন, আমরা যদি পদক্ষেপ নিতে চাই, তাহলে আমাদের প্রক্সি বাহিনীর প্রয়োজন নেই।’’

চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিদ্যুৎগতির হামলার মুখে রাজধানী দামেস্কের পতন ঘটে। এর মধ্য দিয়ে সিরিয়ায় তেহরানের মিত্র বাশার আল-আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের অবসান ঘটেছে।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু