ঈদ যাত্রা: চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে যাত্রীরা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে ঘুরমুখো মানুষ। আর এর প্রভাবে গাজীপুরের চন্দ্রায় বিকেলের পর থেকে বেড়েছে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ।
শুক্রবার (২৮ মার্চ) চন্দ্রার আশপাশে কয়েক কিলোমিটার এলাকার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এতে ধীরগতিতে থেমে থেমে যানবাহন গুলো চলাচল করছে।
পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীরা জানান, শুক্রবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নামে। তবে যানবাহনের সংকট না থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চন্দ্রায় হয়ে যার যার গন্তব্যের চলাচল করেছেন। তবে দুপুরে ও বিকেলে কিছু কারখানায় ছুটি ঘোষণা করায় সেই চাপ আরও বাড়তে থাকে। রাত্রীকালীন নৈশ কোচগুলো যাত্রীর উদ্দেশ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎ হয়ে চন্দ্রার দিকে এগুচ্ছে। ফলে আনসার একাডেমি এলাকা থেকে চন্দ্রা অভিমুখে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে।
তারা আরও জানান, কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলছে। কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া দাবি করায় অনেকেই স্বল্প ভাড়ায় ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপে চলাচল করতে দেখা গিয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ওসি মো. রইচ উদ্দিন বলেন, মহাসড়কের নিরাপত্তা রক্ষায় জেলা, মেট্টোপলিটন ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে। শুক্রবার দুপুর ও বিকেলের পর অনেক কারখানায় ছুটি হয়েছে। ফলে সড়কে চাপ বেড়েছে, সময় যতো বাড়ছে মানুষের চাপ তত বাড়ছে।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে