সোমবার, ৩ আগস্ট, ২০২৬

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৫ রাত ৮:৫৭

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। শনিবার (২৯ মার্চ) সকালে এ ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেয়া হয় এ সম্মাননা।

সেই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, যে নতুন বাংলাদেশের দায়িত্ব পেয়েছি, সেখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে। তা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার।

তিনি আরও বলেন, সঠিক সুযোগের উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরীব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। এটিই আমার দেশের জনগনের সকল সমস্যার মূলে।

উল্লেখ্য, চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০