মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সম্পর্ক আইসক্রিমের মতো, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৩-২০২৫ দুপুর ১০:০

সম্পর্কে থাকলে তার প্রতিটা মুহূর্ত উপভোগ করে নেওয়া উচিত, এমনটাই মনে করেন বলিউড অভিনেতা বিজয় ভার্মা। কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্কে ইতি টেনেছেন। 

সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সম্পর্কের নানা দিক নিয়ে হালকা মেজাজে আড্ডা দিতে দেখা গেল অভিনেতাকে। জীবনের নানা বাধা সামলেও কীভাবে হাসিখুশি থাকা যায় তা নিয়ে বলতেও শোনা গেল বিজয়কে।

সম্পর্ক কেমন হওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে আইসক্রিমের সঙ্গে তুলনা টানলেন অভিনেতা। জানালেন, সম্পর্ক তার কাছে আইসক্রিমের নানা ফ্লেভারের মতো। কখনও মিষ্টি, কখনও বা নোনতা স্বাদ মিশে থাকে তাতে। বিজয়ের মতে, চলার পথে যা আসবে সবকিছুই মানিয়ে নিয়ে এগিয়ে চলতে হবে। প্রতিটা মুহূর্তেই কিছু না কিছু উপভোগ করার রয়েছে।

প্রসঙ্গত, তামান্নার সঙ্গে বিজয়ের সম্পর্ক যে এখন অতীত তা চলতি মাসের শুরুতেই খবরের শিরোনামে ছিল। যদিও দু’জনের কেউই অবশ্য সরাসরি সেই খবরে শিলমোহরে দেননি। সূত্রের খবর, তাদের মধ্যে আর কিছুই আগের মতো নেই। বরং সম্পর্ক থেকে সসম্মানে বেরিয়ে এসেছেন এই জুটি। 

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন