মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘খুব ছোট’ বলে সিনেমা থেকে বাদ পড়ে যান অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২৫ সকাল ৯:৫৬

২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য মডেলিংয়ের ক্ষেত্রে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

এরপর তামিলের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০১৪ সালে প্রথমবার তেলুগু ছবিতে অভিনয় করেন। হিন্দি ছবির জগতেও পরিচিতি তৈরির পরিকল্পনা করেছিলেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ ছবিতেও অভিনয় করতে দেখা যায় পূজাকে। এই ছবিতে হৃতিক রোশনের বিপরীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপরেও বলিউডের একাধিক ছবিতে দেখা গেছে তাকে। 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটি তামিল ছবি থেকে নাকি বাদ পড়েছিলেন তিনি। আরও জানান, অভিনয় জগতে এত বছর কাটিয়ে ফেললেও আজও প্রযোজকরা প্রত্যাখ্যান করেন তাকে। 

পূজা বলেন, 'একটি তামিল ছবির নায়িকার চরিত্রে অডিশন দিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাকে মনোনিত করলেও পরে অদ্ভুত এক কারণে বাদ দেন। তাদের মতে ওই চরিত্রের তুলনায় আমার বয়স অনেক কম, বয়সে খুব ছোট বলেও কথা শোনান। সে কারণেই ছবিটি থেকে বাদ পড়ি। এরপর জানতে পারি, ওরা ওদের পছন্দ মতো অভিনেত্রী পেয়ে গেছেন। শুটিংও শুরু করেছে।'

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন