গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারদেশে পালিত হচ্ছে ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা।
বিক্ষোভ চলে ফার্মগেট এলাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজউক উত্তরা মডেল কলেজসহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
মিরপুর ১০ নম্বরে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করছেন সর্বস্তরের ছাত্র জনতা। এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।
ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও।
ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে