মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১২:১৩

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

এ সময় রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা স্লিপ অব টাং। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে।’

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো।’

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০