মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা গ্রেফতার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ১০:৩৩

দক্ষিণী চলচ্চিত্রের খলঅভিনেতা বিনায়কন আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি কেরালার একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য অভিনেতাকে গ্রেফতার করেছে কেরালা থানার পুলিশ। গ্রেফতারের কয়েক ঘন্টা পর থানা থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।   

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মে থেকে একটি সিনেমার শুটিংয়ের জন্য কেরালার ওই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। হোটেল থেকে বের হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখনই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। 

পুলিশ এসে তাকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায়, তারপর থানায় নিয়ে যায়। কেরালা থানার পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা বিনায়কন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশসহ সবার সঙ্গে চেঁচামেচি করছিলেন।’ 

409276-vinayakanjailer

সিসি টিভির ফুটেজে দেখা গেছে, অভিনেতাকে থানায় নেওয়া হলে সেখানেও পুলিশ সদস্যদের সঙ্গে বিবাদে জড়ান। কেরালা পুলিশ অ্যাক্টের ১১৮(এ) ধারায় অভিনেতার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়। পরে অবশ্য বিনায়কনের এক সহযোগী জিম্মাদার হওয়ায় অভিনেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 

বলে রাখা ভালো, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মালায়ালাম-তামিল অভিনেতা বিনায়কন। এর আগেও মদ্যপ অবস্থায় হইচই করার অপরাধে হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছিল এই অভিনেতাকে। 

Parisreports / Parisreports

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

সালমানের বাড়ির সামনে ফের অঘটন