ভালো সাজতে পাকিস্তানের বদনাম করছেন আদনান সামি
বলিউডের গায়ক আদনান সামির পাকিস্তানের নাগরিকত্ব থাকলেও মনেপ্রাণে ভারতপ্রেমী তিনি, সেটি বোঝানোর চেষ্টা করেছেন বহুবার। পেহেলগামে হামলার পর থেকেই নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন গায়ক। সেখানকার সেনাবাহিনীর বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি তিনি। ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে তার আক্রমণাত্মক পোস্ট দেখে পাক নাগরিকদের একাংশ প্রশ্ন ছোড়েন গায়কের দিকে। আর বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ উগড়ে দিয়েছেন আদনান সামি।
অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাবাহিনীর জয়গান গেয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন আদনান। সেখানে লেখা ছিল- ‘সিঁদুর থেকে তন্দুর পর্যন্ত…, জয় হিন্দ।’ এমন উত্তপ্ত আবহে দাবানল গতিতে ভাইরাল হয় পাকিস্তানকে ব্যঙ্গ করা শামির ওই পোস্ট। তার প্রেক্ষিতেই এক নেটিজেন তাকে প্রশ্ন ছোড়েন- ‘আরএসএসকে খুশি করতেই এত পাক বিরোধী পোস্ট করছেন?’ আর সেটি শেয়ার করে জবাব দেন গায়ক।
সেই নেটিজেনকে একেবারে গালাগালি দিয়ে বলেন, ‘আরএসএসকে ভুলে গিয়ে আগে নিজের… বাঁচাও।’ এখানেই অবশ্য বাকযুদ্ধ থামেনি। একের পর এক পোস্টে নিন্দুকদের পালটা জবাব দিয়েছেন আদনান সামি।
২০১৬ সালেই পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন আদনান সামি। এদেশের নাগরিকত্ব পান। এ প্রসঙ্গ উত্থাপন করেই সম্প্রতি গায়ক জানান, আমি তো অনেক আগেই জানতাম যে পাকিস্তানের সেনাবাহিনিই দেশটাকে ধ্বংস করে দিয়েছে।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার