পর্দা উঠছে কান উৎসবের
চলচ্চিত্রের মানুষ যে আয়োজনের জন্য তীর্থের কাক হয়ে অপেক্ষা করেন, সেই কান উৎসব শুরু হচ্ছে আজ। ভূমধ্যসাগরের তীরে ফ্রান্সের কান শহরে পর্দা উঠছে উৎসবটির ৭৮তম আসরের। এবারের আসরের আদ্যোপান্ত জানাচ্ছেন কামরুল ইসলাম। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১১টা ১৫ মিনিট) শুরু হবে কানের উদ্বোধনী আয়োজন।
এতে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে কিংবদন্তি আমেরিকান অভিনেতা ও নির্মাতা রবার্ট ডি নিরোকে। যিনি ১৪ বছর আগে ২০১১ সালে কানের জুরিপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন। আগামীকাল আবার একটি মাস্টারক্লাসও নেবেন তিনি। এবার কানের উদ্বোধনী ও সমাপনী আসর সঞ্চালনায় রয়েছেন ফরাসি অভিনেতা লওরা লাফি।
উপস্থিত থাকবেন উৎসবের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ। বরাবরের মতো বিশেষ অতিথিদের বরণ করে নেবেন এবারের আসরের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক জুলিয়েট বিনোশ। কানের ইতিহাসে চতুর্থ নারী হিসেবে জুরিপ্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর আগে এ নজির গড়েছিলেন যথাক্রমে অলিভিয়া দে হাভিল্যান্ড, সোফিয়া লরেন ও গ্রেটা গারউইগ।
উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে আমেলি বনিনের কমেডি-ড্রামা ‘পাতি আঁ জো’। উদ্বোধনী আয়োজনে লাল গালিচায় হাঁটবেন আমেরিকান মডেল বেলা হাদিদ। সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন তিনি।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার