শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভারতে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ সকাল ৮:৩৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈধ নথিপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলায় ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত শনি ও বোরবার থানে জেলার ভিওয়ান্ডি শহরের কালহার এবং কোনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে বসবাসের বৈথ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

পুলিশ বলছে, গ্রেপ্তার বাংলাদেশিরা ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে পারেননি। যে কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

থানে পুলিশ বলেছে, গ্রেপ্তারের পর ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় বিদেশি নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের আওতায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন শ্রমিক, একজন রাজমিস্ত্রি এবং একজন প্লাম্বারের কাজ করতেন। এছাড়া বাকি তিনজন ভাঙারি মাল বিক্রি করতেন।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু