ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণের দাবি
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকীকরণের দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সম্প্রতি সংগঠনটির উদ্যোগে পূর্বলন্ডনের একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা এ দাবি করেন।
বক্তারা ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু করা, ভাড়া বৈষম্য দূরীকরণসহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
তারা বলেন, প্রবাসীদের আর কত অবহেলা, প্রতিশ্রুতি দেবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এবার শুধু কথা নয়, বাস্তবায়ন করে দেখান।
এছাড়া দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র কায়েম করতে হবে। সব ধরনের দুর্নীতি ও সন্ত্রাস রোধে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক ও রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে রাজনৈতিক অপসংস্কৃতি দূর করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশিষ্ট মোহাম্মদ আবুল লেইছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম।
Parisreports / Parisreports
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ফ্রান্স প্রবাসী উদ্যোক্তারা
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নতুন কমিটি গঠন
প্যারিসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন
ইতালিতে বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’
থাইল্যান্ডে রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশের এক প্রবাসীর সংগ্রাম ও প্রতিষ্ঠা
জলবায়ু সংকট মোকাবিলায় প্যারিসে 'চেঞ্জ নাউ' সম্মেলন
ফ্রান্সে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু
কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ল ৩ মাস
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত