আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন
দেশের প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। আজ শুক্রবার (২০ জুন) দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত চারদিন আগে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ চিকিৎসকদের সব চেষ্টা ব্যার্থ করে রাত ৯টায় পাড়ি জমালেন না ফেরার দেশে।
চঞ্চল মাহমুদের ছাত্র ও আলোকচিত্রী সাহাদাত পারভেজ জানিয়েছেন, চার দিন আগে হার্ট অ্যাটাক হলে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সাতবার হার্ট অ্যাটাক হয় তাঁর।
শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।
চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে ৪ দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল ও অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন।
চঞ্চল মাহমুদের মৃত্যুতে বাংলাদেশের আলোকচিত্র এবং সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির