ভক্তের সঙ্গে রীতেশের দুর্ব্যবহার, চরম সমালোচনা
বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ; পর্দার বাইরে যার প্রশংসা রয়েছে বিনয়ী স্বভাবের জন্য। তবে সম্প্রতি এক ঘটনার জেরে নায়কের সেই ভাবমূর্তিতে এবার লাগল একরকম বড় আঘাত।
সম্প্রতি আমির খানের ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ারে অভিনেত্রী স্ত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে হাজির হয়েছিলেন রীতেশ। সেখানেই এক যুবক ভক্তের সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে ফেলেন নায়ক; যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা বিতর্ক।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে জেনেলিয়া অন্য কারও সঙ্গে কথা বলার সময় এক তরুণ ভক্ত রীতেশের কাছে এগিয়ে আসেন সেলফি তোলার আবদার নিয়ে। কিন্তু জেনেলিয়ার হাত ধরে থাকা অবস্থায় রীতেশ বাকি একটি হাত দিয়ে ওই ভক্তের ক্যামেরা নামিয়ে দেন।
আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। প্রায় সকলের অভিমত, অন্তত সেলফি তুলতে দিতে খুব একটা অসুবিধা হতো না। বরং অভিনেতার এমন ব্যবহার তার ইমেজের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে- এমন মত তাদের।
কেউ কেউ তো রীতেশকে সরাসরি 'অভদ্র' বলেও মন্তব্য করেছেন। এক নেটিজেনের মন্তব্য, 'হয়তো ছেলেটি সেই ছবি তার বাবা-মাকে পাঠাত। একটি ছবির জন্য এতটা রুক্ষ হতে হল?' আরেকজন লিখেছেন, 'আপনি কি সত্যিই এমন? বিশ্বাস করতে পারছি না।'
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির