শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

প্রাণে বাঁচল সবাই

অতিরিক্ত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে স্পিডবোট   


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২৫ রাত ৯:২৯

নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট নলচিরা ঘাটের কাছে এসে দুর্ঘটনায় পড়ে। এ সময় স্পিডবোটের পাশ ভেঙে দুর্ঘটনায় পড়ে। তবে যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠে যায়। সোমবার (২৩ জুন) বিকেল ৫টার সময় উপজেলার নলচিরা নৌ-ঘাটের তীরে স্পিডবোট ডুবির এ ঘটনাটি ঘটে।

নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ  আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। নলচিরা ঘাটের প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে ২৮জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের দিকে আসে। ঘাটের কাছে আসলেই বোটটির পাশ ভেঙে যাত্রীরা নদীর তীরে পড়ে যায়। পরে কেউ সাঁতরে আবার কেউ মাটি ধরে উপরে উঠে আসে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, স্পিডবোটে আগে জনপ্রতি ৫০০ টাকা নিতো। এখন তার চেয়ে বেশি পড়ে যায়। ১০ জনের একটি বোটে ১৬ থেকে ১৮ জন যাত্রী বসায়। দুর্ঘটনায় পড়া বোটটিতে সর্বোচ্চ ১৬জন যাত্রী তোলা যেত। সেক্ষেত্রে মালিকপক্ষ ২৮ জন যাত্রী নিয়েছে। যার কারণে এ দুর্ঘটনা ঘটে । স্পিড বোটটি বয়ারচর এলাকার পিটু নামের এক ব্যক্তির বলে জানা যায়।

এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, স্পিডবোটটি ঘাটের কাছে  ডুবে যাওয়ায় সব যাত্রী তীরে উঠে যেতে পেরেছে। এতে প্রাণ হানির ঘটনা ঘটেনি।

Parisreports / Parisreports

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরে সম্রাট

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু

জামাই মেলায় মাছ কেনা নিয়ে জামাই-শ্বশুরের প্রতিযোগিতা

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪