বুধবার, ১৭ জুন, ২০২৬

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-৩-২০২৬ দুপুর ১০:৩

জয়পুরহাটের কালাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় ইউনিয়ন বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম হারুনুর রশিদ (৪৫)। তিনি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ রাতে কালাই উপজেলার মাত্রাই-বিয়ালা সড়ক দিয়ে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আলিম ফিরছিলেন। এমন সময় ওই সড়কের বকুলতলী মোড় এলাকায় কয়েকজন তাদের পথরোধ করেন। পরে তাদের বেধড়ক মারধর করে সঙ্গে থাকা ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে হারুনুর রশিদসহ ৬ জনকে অভিযুক্ত করে কালাই থানায় মামলা দায়ের করেন।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

Parisreports / Parisreports

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার

৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ