কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ইয়াছিন আরাফাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে ফুটবল খেলা শেষে সমুদ্রে গোসলে নেমে তিনি ডুবে যান। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে ইয়াসিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Parisreports / Parisreports
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
Link Copied