চট্টগ্রামের প্রথম মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেল
চট্টগ্রামের সিনেমাপ্রেমীদের হল মুখী করতে আধুনিক ব্যবস্থা নিয়ে ২০১৮ সালে চালু হয় ‘সিলভার স্ক্রিন’। হলটি প্রতিষ্ঠার পর সিনেমা ব্যবসায় সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তবে মাল্টিপ্লেক্স সিনেমা হলটি প্রতিষ্ঠার এক দশক পূর্তির আগেই নীরবেই বন্ধ হয়ে গেল।
চট্টগ্রামের প্রাণকেন্দ্র দুই নম্বর গেটের অদূরে ফিনলে স্কয়ারে অবস্থিত ‘সিলভার স্ক্রিন’। মাল্টিপ্লেক্সটি বন্ধ হয়ে যাওয়ার বিষয় জানতে হলটির ব্যবস্থাপক সালাউদ্দিনের পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে সাড়া দেন তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। শোক সংবাদ দিয়ে তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন মাল্টিপ্লেক্সটির কর্ণধার পারভেজ।
তিনি আরও জানান, ব্যবস্থাপকের পাশাপাশি হলটির মালিকানায়ও পারভেজের একটা অংশ রয়েছে। তবে তাঁর মৃত্যুর আগে থেকেই মাল্টিপ্লেক্সটি বন্ধ রয়েছে। সেই হিসাবে প্রায় ছয় মাস ধরে বন্ধ।
জান্নাতুল ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘গত বছর দেশের পরিবর্তিত পরিস্থিতির সময় থেকেই হলের অবস্থা ভালো যাচ্ছিল না। ক্রমাগত লোকসান হচ্ছিল। এ কারণে ছবি চালানো বন্ধ রাখা হয়। ব্যবসার লোকসান নিয়ে অনেক চিন্তিত ছিল পারভেজ। তবে সুস্থ মানুষই ছিল। হঠাৎ কী থেকে কী হয়ে গেল!’
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির