প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
বিষ্ণোই গ্যাংয়ের হুমকি এবং বাড়ির সামনে গুলি চলার মতো একের পর এক ঘটনায় বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা। নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই এবার সাড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউডের ভাইজান।
জানা গেছে, সালমান খানের কাছে এর আগেও একাধিক বুলেটপ্রুফ গাড়ি ছিল। তবে সম্প্রতি নতুন করে এই দামি গাড়িটি কেনার কারণ হিসেবে নিরাপত্তাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি।
১৯৯৮ সালে রাজস্থানে একটি ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে জড়িয়ে পড়েন সালমান। সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন তিনি।
গত বছরের ১৪ এপ্রিল সালমানের বান্দ্রার বাড়ির সামনে বাইকে করে এসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করে।
এছাড়া ওই বছরের নভেম্বরে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমেও প্রাণনাশের হুমকি আসে সালমান খানের উদ্দেশে। এরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ।
সালমান খানের নিরাপত্তায় বর্তমানে 'ওয়াই প্লাস' ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। তার বান্দ্রার বাড়িও পুনর্গঠন করা হয়েছে। প্রতিটি জানালা করা হয়েছে বুলেটপ্রুফ। বসানো হয়েছে উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা। বাড়িতে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। তবুও একের পর এক হুমকি সালমান ও মুম্বাই পুলিশের দুশ্চিন্তা বাড়িয়েই চলেছে।
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির