সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু সাহেদ রাসেল। শনিবার (২৮ জুন) রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
জানা গেছে, সম্পর্কে কাজিন হলেও রাসেল নিজের ছোট ভাইয়ের মতো ছিলেন মাহির কাছে। থাকতেন তাদের বাসাতেই। দুর্ঘটনার দুইদিন আগে বন্ধুর বিয়ে খেতে ফেনী গিয়েছিলেন রাসেল। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়েন। হাসপাতালে নেওয়ার পরও তাকে প্রাণে বাঁচানো যায়নি।
এ ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন সামিরা খান মাহি। সোমবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ওরা আমার ভাইকে মেরে ফেলল। আর আমরা কিছুই করতে পারলাম না।’
এরপর আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, ‘আমি গভীর শোকের সাথে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই (রাসেল) যে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকত, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।’
মাহি বলেন, ‘একটি নোহা গাড়ি ২-৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙ্গে পানির নীচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।’
পরের ঘটনা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই। কারণ ওরা চিন্তা করছিল, কোথাকার কে এসেছে, বিল দেবে কি না, পরিবার কারা—এসব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মুল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।’
প্রশ্ন রেখে মাহি বলেন, ‘আমার প্রশ্ন, প্রথমে কি আসা উচিত—একজন মানুষের জীবন, নাকি টাকা-পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না—এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে?’
Parisreports / Parisreports
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির