শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:২৩

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যেসব কাঠামোগত উন্নয়ন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেসব উন্নয়ন অর্থহীন। তাই, আমাদের মৌলিক উন্নয়ন পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজন।

সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সড়কে বিশৃঙ্খলার জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত দুর্বলতা অনেকাংশে দায়ী।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর সার্কিড হাউজের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে রোড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ক জাতীয় সংলাপে তিনি একথা বলেন।

দিনব্যাপী এই সংলাপে সড়ককেন্দ্রিক বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সেক্টরের অংশীদারজন তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন। এসময় সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না—এমন ধারণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ