সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৭-২০২৫ সকাল ৯:৩৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই সুখবর দেন।

আসিফ নজরুল লিখেছেন, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। 

গত মাসে আমি ও লুৎফে সিদ্দিকী একটি প্রতিনিধি দলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করি। উনাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালেয়শিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে সুসংবাদটি নিশ্চিত করা হলো।

তিনি আরও লিখেছেন, গত ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে স্বাক্ষরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধায় উন্নীত করে পত্র জারি করেছে। 

যেসব বাংলাদেশি কর্মীদের এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় এমইভি নিজ থেকেই ইস্যু করা হবে।

এ ছাড়া, মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে, যে সকল বাংলাদেশি কর্মীদের এসইভি ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা নতুন এমইভি ছাড়াই মালয়েশিয়া আসা যাওয়া করতে পারবেন।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০