সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজ দেশে ফিরল মিয়ানমারের ৭১ নাগরিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৭-২০২৫ সকাল ৯:৩৫

বিজিবি ব্যাটালিয়ন ৩৪ এর উদ্যোগে কক্সবাজারের বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকায় অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে স্বদেশে (মিয়ানমার) ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইসব পরিবার ১-২ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সঙ্গে বসবাস করছিল। মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা ও কক্সবাজার ব্যাটালিয়নের পেশাদারিত্ব, ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফলে ২২ ও ২৩ জুলাই তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা হয়।

এদিকে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, অপরাধ দমন এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০