আবারো মঞ্চে ‘পাকে বিপাকে’
আবার মঞ্চস্থ হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা ‘পাকে বিপাকে’। নাটকটি লিখেছেন মনোজ মিত্র, নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চায়িত হবে নাটকটি। এবার হচ্ছে ২১তম মঞ্চায়ন।
নাটকের গল্পে দেখা যায়, নিঝুম রাতে গ্রামের আলপথ ধরে কাঁপা গলায় গান গাইতে গাইতে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেঁপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ ছোবল দিয়েছে। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লন্ঠনের আলো বরাবর। যেখানে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায় সে ফিরে তাকায় না বরং ইশারায় চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝে না। সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন পালন করা গাই গরু আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে। নয়তো এই গরু নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ। এভাবেই ঘটনাক্রমে এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে।
‘পাকে বিপাকে’ নাটকে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও নাজমা জামান। পোস্টার ডিজাইনে কিরিটি রঞ্জন বিশ্বাস, পোশাক পরিকল্পনায় সৈয়দা শামছি আরা, আলোকসজ্জায় ইকরাম সরকার, রূপসজ্জায় শুভাশিস দত্ত তন্ময়, মঞ্চ ব্যবস্থাপনায় মমিনুল হক দিপু, প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ তাসনীন হোসাইন।
Parisreports / Parisreports
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির
আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের