সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাইনবোর্ড-মদনপুর রুটে এখনো ১২ কিলোমিটার যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৫ সকাল ৬:১

আট ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার যানজট কমলেও সাইনবোর্ড থেকে মদনপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় এখনও তীব্র যানজট বিরাজ করছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত এই যানজট অব্যাহত রয়েছে। যাত্রীরা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ি চলাচল প্রায় অচল হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। সাধারণত ১৫ মিনিটে যে পথ অতিক্রম করা সম্ভব, সেখানে লাগছে ২-৩ ঘণ্টারও বেশি সময়।

ঢাকা থেকে ফেনীগামী যাত্রী মোহন দাশ বলেন, দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়েছি। দুপুর ২টায় ফেনীর উদ্দেশে গাড়ি ছাড়ে কিন্তু এখনও কাঁচপুর পাড় হতে পারিনি। বাসে বৃদ্ধ আর শিশু যাত্রীদের কষ্টের সীমা নেই।

হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুর্গাপূজার ছুটি, বৈরী আবহাওয়া এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ যানজট তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছেন।

অন্যদিকে, কাউন্টার মালিকরা বলছেন, যাত্রীদের চাপ থাকলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে বাস ছাড়তে পারছে না। এতে ভোগান্তি আরও বেড়েছে। একাধিক পরিবহনের সুপারভাইজার জানান, ঘনঘন গাড়ি আটকে পড়ায় সময়মতো কোনো বাস গন্তব্যে পৌঁছাতে পারছে না।

পণ্যবাহী গাড়ির চালকেরা অভিযোগ করে বলেন, নিত্যপণ্যের গাড়িও আটকে থাকায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘ যানজটের কারণে পণ্য সরবরাহে বিলম্ব হচ্ছে, এতে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।

কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আমরা সকাল থেকেই মহাসড়কে কাজ করছি। সকাল থেকেই গাড়ির চাপ অনবরত বাড়তে থাকে। লাঙ্গলবন্দ এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখায় মদনপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজট কমেছে।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত