সোমবার, ৩ আগস্ট, ২০২৬

জুরাইনে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২৫ রাত ৯:৩৬

রাজধানীর শ‍্যামপুরের জুরাইন বাগিচা বাজার এলাকায় পাওনা ৬ হাজার টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. সজীব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইঞ্জিন মিস্ত্রি ছিলেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত সজীবের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিক্রমপুর এলাকার মো. ইয়াদ আলীর ছেলে। তিনি পোস্তগোলা আরসিন গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জাকির হোসেন বলেন, আমার মামা শ্যামপুর ওয়াসার গ্যারেজে গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিন নতুন বিয়ে করেছে, তাই ঘর সাজানোর জন্য আমার মামার কাছ থেকে কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয়। ওই পাওনা টাকা চাইতে গেলে আমার মামাকে শাহিন কাজলের দোকানে বসতে বলেন। কাজলের দোকানে বসিয়ে রেখে কিছুক্ষণ পরে এসে শাহিন মামার কোমরে ছুরি ঢুকিয়ে দেন। তিনি রক্তাক্ত অবস্থায় ওই দোকানেই পড়ে থাকেন। পরে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি মামা আর বেঁচে নেই। আমার মামাকে কাজল ও শাহিন পরিকল্পনা করে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত বিষয়টি আমাদের নলেজে নেই, আমরা খবর নিচ্ছি। 

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০