ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
Parisreports / Parisreports
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
১৬৮ দিন পর নতুন দুদক কমিশনের কার্যক্রম শুরু
বন্যায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত; বিশেষ ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী নারী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা
লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
প্রতারণা ও মাদকের ফাঁদ; তরুণীদের পাঠানো হচ্ছে চীনে
ঢাকায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস উদ্বোধন