অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ২১ আগস্ট) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃত দুজন হলেন— মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ ও হেদায়েত হুজুর (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ও রাব্বী শরীফ (৩৬)।
চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি দল কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রথমে হাবিবুর রহমানকে এবং পরে রকিবুল হাসান নয়নকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির সন্ধান পাওয়া যায়। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করত। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
Parisreports / Parisreports
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
১৬৮ দিন পর নতুন দুদক কমিশনের কার্যক্রম শুরু
বন্যায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত; বিশেষ ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী নারী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা
লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
প্রতারণা ও মাদকের ফাঁদ; তরুণীদের পাঠানো হচ্ছে চীনে
ঢাকায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাস উদ্বোধন
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯