ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠকে।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ভোটের মাঠে মূলত পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রাখি। সেখানে এবার ৮ দিন রাখার প্রস্তাব এসেছে।
নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী চার দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব।’
ইসি সচিব বলেন, ‘নির্বাচনী প্রচারণায় সাধারণ নাগরিকদের ড্রোন ব্যবহার নিষিদ্ধ। তবে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।
ভোটকেন্দ্র পর্যবেক্ষণে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এআই প্রযুক্তি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাবাহিনী মাঠে থাকবে। এ ছাড়া নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য ও ৫ থেকে ৬ লাখ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
ইসি সচিব আরো বলেন, ‘নির্বাচনের সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে কাজ করবে। তবে আরপিও সংশোধনের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে।’
এসময় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আইজিপি জানিয়েছেন এক লাখ পুলিশ কর্মকর্তা নির্বাচনের মাঠে কাজ করবেন। সবচাইতে বড় বাহিনীটা আসবে আনসার-ভিডিপি থেকে। হোম সেক্রেটারি বলেছেন যে বডি ওর্ন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান