আজান শুনেই গান থামিয়ে দিলেন সনু নিগম
বছর কয়েক আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সনু নিগম। এবার তিনিই আজান শোনা মাত্রই মঞ্চে গান থামিয়ে দিলেন, যার ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সনু নিগম।
এ সময় গায়ককে বলতে শোনা যায়, “আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।” এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন। আজান শেষ হওয়ার পরে তিনি গান আবার শুরু করেন।
সে সময় উপস্থিত দর্শকরা তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন গায়ক। সনু এর আগে আজান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। ২০১৭ সালে মুম্বাইয়ে তার বাসার নিকটের একটি মসজিদে ভোরবেলায় আজান চলার কারণে তিনি সামাজিক মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তখন বিতর্ক এবং বয়কটের ডাকও উঠেছিল গায়কের বিরুদ্ধে; এবার তার এই সিদ্ধান্ত হলো প্রশংসার কারণ।
Parisreports / Parisreports
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান