সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২৫ সকাল ৮:৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় বিশাল র‍্যালি করেছে বিএনপি। এত রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি উঠেছে চরমে।   

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে র‍্যালিটি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এরপর সন্ধ্যায় র‌্যালি শেষ হলে আবারও বড় জট সৃষ্টি হয়। কারওয়ান বাজার চার রাস্তার মোড়ে র‌্যালিটি শেষ হলে সব রুটেই জট গেলে যায়। ফলে সাধারণ পথচারীদের পাশাপাশি র‌্যালিতে আসা নেতাকর্মীরাও নিজ গন্তব্যে যেতে বিড়ম্বনায় পড়েছেন।

যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, ‘একটা বাসে উঠেছি কারওয়ান বাজারে, কিন্তু গাড়ি আর চলছে না। আধা ঘণ্টা বসে থেকে নেমে হাঁটা শুরু করেছি। ওই গাড়ির বেশির ভাগ যাত্রীই নেমে পড়েছেন।

Jam

যানজটে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে বিকেল থেকেই শুরু হয় তীব্র বিশৃঙ্খলা। বিশেষ করে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় প্রায় স্থবির হয়ে পড়ে গাড়ির সারি। পল্টন থেকে কারওয়ান বাজারের সড়কও একই অবস্থা তৈরি হয়।

পথচারী রুবেল ঢাকা মেইলকে বলেন, যানজট এমন হয়েছিল যে হাঁটা ছাড়া উপায় ছিল না। বাস, প্রাইভেটকার—সব জায়গাতেই একই অবস্থা।

অপর যাত্রী আলমগীর জানান, খামারবাড়িতে এসে নেমে পড়ি। হেঁটে হেঁটে বাংলামোটর পর্যন্ত এসেছি। কখন বাসায় পৌঁছাতে পারব ঠিক বলা যায় না। 

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত