সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২৫ রাত ৩:১৪

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি চার্টার্ড বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই বিমানে ছিলেন দেশটির শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার ১৯ জন সফরসঙ্গী।

তবে আগুনে বিমানটি ধ্বংস হয়ে গেলেও ভাগ্যজোরে বেঁচে গেছেন মন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সোমবার সকালে রাজ ডি আর কঙ্গোর লুয়ালাবা জেলার কোলওয়েজি বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। দুর্ঘটনার একাধিক ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বিমানের চাকা মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে থরথর করে কাঁপছিল বিমানটি। তবে দুর্ঘটনার পরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে মন্ত্রী-সহ ১৯ জনকেই নিরাপদ নামিয়ে আনা হয় বিমান থেকে।

মন্ত্রী ও তার সফরসঙ্গীরা নেমে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের পেছনের অংশে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। চারদিক ভরে যায় কালো ধোঁয়ায়। প্রাণ হাতে করে দৌড় শুরু করেন যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, অবতরণ করার সময়ে বিমানটির চাকা পিছলে গিয়েছিল। আগুন ধরে যাওয়ার মূল কারণ এটাই।

মন্ত্রীর উপদেষ্টা আইজ্যাক নেইম্বো তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, আগুন লাগার আগের মুহূর্তে মন্ত্রী-সহ যাত্রীদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কারও ব্যক্তিগত জিনিসপত্র-সরঞ্জাম উদ্ধার করা যায়নি। সেগুলো ধ্বংস হয়ে গেছে।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০