সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ শক্তি বাড়িয়ে ৮৮ কিমি বেগে এগোচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২৫ সকাল ৬:২২

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। বর্তমানে এই ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৬-এ এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আজ (২৮ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর (পুন.) ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০