শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সিরিয়ায় আবারো দূতাবাস চালুর প্রস্তুতি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ১১:২

সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস সিরিয়ার ক্ষমতা গ্রহণ করার পর দেশটিতে বিদ্যমান নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান তার দূতাবাস আবার চালু করতে চায় বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি।

তিনি মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ইরান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিয়ে এগুতে চায়। 

মোহাজেরানি বলেন, আমরা কূটনৈতিক উপায়ে দূতাবাস খোলার বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছি। এ ব্যাপারে সিরিয়ার নয়া ক্ষমতাসীনদেরও আগ্রহ রয়েছে বলে জানান এই মুখপাত্র। 

তিনি বলেন, তারাও প্রস্তুত এবং আমরা এই মুহূর্তে দূতাবাস আবার চালু করার বিষয়ে কূটনৈতিক আলোচনায় ব্যস্ত রয়েছি।

গত ৮ ডিসেম্বর এইচটিএস সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং এর ফলে দেশটিতে বাশার আল-আসাদ সরকারের ২৪ বছরের শাসনামল শেষ হয়ে যায়। বর্তমানে দেশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নানামুখী চ্যালেঞ্জর সম্মুখীন।

ইরানি কর্মকর্তাদের আগের বক্তব্য পুনরুল্লেখ করে মোহাজেরানি বলেন, সিরিয়ার জনগণের ভোটে দেশটির সরকার নির্বাচন করতে হবে এবং এটি এখন ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার।  

ইরানের এই মুখপাত্র বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকেও তার দেশ অতি জরুরি মনে করে। তিনি আরো বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিস্তার রোধ করা ইরানের আরেকটি উদ্বেগের জায়গা; কারণ, এটি সিরিয়ার পাশাপাশি গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু