হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি
সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান তারা।
একইসঙ্গে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেন নেতারা।
তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের নেতৃবৃন্দদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতাদের দাবি, নির্বাচনপূর্ব সময়ে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
Parisreports / Parisreports
বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ
দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি
চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে