লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
লা লিগায় রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর মিশন শীর্ষে থাকা বার্সেলোনার সামনে। লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেলো বার্সেলোনা। প্রতিপক্ষ দুর্বল এলচের বিপক্ষে শুরুটাও আগ্রাসী। ৬ মিনিটে অলমোর থ্রু পাস থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে লিড এনে দেন লামিনে ইয়ামাল।
২৯ মিনিটে রদ্রিগেসের গোলে এলচে সমতায় ফিরলেও বিরতির আগেই কাতালান জায়ান্টদের এগিয়ে নেন ফারনান তোরেস।
বিরতির পর বেশ কিছু পরিবর্তন আনেন হ্যান্সি ফ্লিক। ৭২ মিনিটে বদলি ফরোয়ার্ড রাশফোর্ড স্কোর শিটে নাম তুললে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। ফলে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে কাতালান ক্লাবটি।
Parisreports / Parisreports
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল
এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে
মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু
এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি
শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল
ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো
নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
Link Copied