যারা নির্বাচন ব্যাহত করতে চায় তাদের ঝুঁকি আছে
প্রত্যাশা অনুযায়ী বৃহস্পতিবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এতে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তবে যারা নির্বাচন ব্যাহত করতে চাইবে, ঝুঁকি কেবল তাদেরই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, সামনে ঝুঁকি অবশ্যই আছে, তবে সেই ঝুঁকি তাদেরই যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে। আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং যারা জাল ভোট দেওয়ার চেষ্টা করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তারাই ঝুঁকিতে পড়বে।
নির্বাচন আয়োজনে বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০ মেতা বডি ক্যামেরা আছে। এছাড়া ড্রোন আছে। আমাদের র্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, হেলিকপ্টার এগুলিও আছে। সুতরাং, আমরা মনে করি এবং আমি প্রথমেই বলেছি, আমরা যতটুকু ভালো নির্বাচন প্রত্যাশা করছি- তার চেয়েও নির্বাচন ভালো হবে।
নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, সেজন্য র্যাব সচেষ্ট রয়েছে। এছাড়া নাশকতার উদ্দেশ্যে বহিরাগতরা মেসসহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে কি না, তাও নিবিড় নজরদারিতে রাখা হচ্ছে।
ভোটের ফলাফল পরবর্তী পরিস্থিতির বিষয়ে সতর্ক করে র্যাব ডিজি বলেন, নির্বাচনের ফলাফল না মেনে কেউ যদি বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করে, তবে র্যাব সর্বোচ্চ ব্যবস্থা নিতে ‘হেজিটেট’ করবে না।
ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা নেই।
Parisreports / Parisreports
ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ
তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান