বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-২-২০২৬ রাত ৮:১৬

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম ছাড়বে বিকেল ৩টা ৩০ মিনিটে, চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেন চাঁদপুর ছাড়বে ভোর ৪টায়, চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।  

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকেল ৩টা ৩০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ ছাড়বে বিকেল ৪টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ১৫ মিনিটে।  

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেন ভৈরববাজার ছাড়বে সকাল ৬ টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮ টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬  কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেন ময়মনসিংহ ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেন কিশোরগঞ্জ ছাড়বে দুপুর ১২টায়, ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৩টায়।  

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সন্ধ্যা ৭টায়। পার্বতীপুর পৌঁছাবে রাত ২টা ৩০ মিনিটে। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ পার্বতীপুর ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে৷

ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। পার্বতীপুর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

এবারের ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

এছাড়া আসন্ন ঈদযাত্রা উপলক্ষ্যে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Parisreports / Parisreports

গভর্নরের উপদেষ্টাকে ‘লাঞ্ছিত’ করে বের করে দিলো কর্মকর্তারা

পাসপোর্ট অফিস থেকে  ভুয়া সাংবাদিক আটক

মৌলভীবাজারে বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন

বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক-সুসংহত করবো

রোজার মধ্যেই বসছে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না

রমজানে ফলের দামে লাগামহীন ঊর্ধ্বগতি

তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের