সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গভর্নরের উপদেষ্টাকে ‘লাঞ্ছিত’ করে বের করে দিলো কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৬ সকাল ৭:২৪

বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে ‘লাঞ্ছিত’ করে বের করে দেওয়া হয়েছে। এর আগে, সরকারের পক্ষ থেকে গভর্নর ড. আহসান এইচ মনুসরেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে গভর্নর অফিস থেকে চলে যান। এর পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, কিছু কর্মকর্তা গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

আহসানুল্লাহ যখন কর্মকর্তাদের তোপের মুখে অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠেন, তখন কিছু কর্মকর্তা তার দিকে ক্ষিপ্ত মন্তব্য করেন এবং মব সৃষ্টির চেষ্টা করেন।

কর্মকর্তাদের এমন আচরণ দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অস্থিরতার সংকেত দিচ্ছে এবং এর পরিণতি কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি দুঃখজনক জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের সময়ে এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সামাল দিতে সবাইকে ধৈর্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Parisreports / Parisreports

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত