নতুন পোশাকে পুলিশ
পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়।
নতুন পোশাক অনুযায়ী, মেট্রোপলিটনের পুলিশ পরবে হালকা জলপাই রঙের শার্ট আর খাকি প্যান্ট। আর বাকিদের পোশাকের রঙ গাঢ় নীল আর খাকি প্যান্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের সেই পোশাক বদলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়। বুধবার সকাল ৯ ঘটিকায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নং-১০২, রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ড (প্লট নং-৪৪)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
Parisreports / Parisreports
৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা
১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন
শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০
হোলি আর্টিজান হামলার ১০ বছর
নতুন পোশাকে পুলিশ
যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার