রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২৬ রাত ৯:৫৫

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

আসিফ আকবর জানান, গুলির সময় তিনি নিজের কার্যালয়ে ছিলেন। তার ধারণা, হামলাকারীদের লক্ষ্য ছিলেন তিনি নিজেই। তারা তার যাতায়াতের সময় সম্পর্কে জানত। তবে কারা বা কেন হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।

তিনি আরও জানান, ঘটনার সময় ছেলের সঙ্গে কথা বলায় কার্যালয়ে কিছুটা বেশি সময় অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে তার মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখা গেছে। হামলাকারীরা ওই ব্যক্তিকে আসিফ ভেবে গুলি চালিয়ে থাকতে পারে বলে ধারণা তার।

 

Parisreports / Parisreports