গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে গ্রেপ্তারের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেয়া হয়।
পোস্টে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া তাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
মার্কিন দূতাবাসের এ বার্তায় গ্রেপ্তারের সম্ভাব্য অভিবাসনগত পরিণতি সম্পর্কে ভিসাধারীদের সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই যে দেশটিতে প্রবেশ বা অবস্থানের সুযোগ সব পরিস্থিতিতে নিশ্চিত থাকবে, বিষয়টি তেমন নয়। ব্যক্তির পরিস্থিতি ও প্রযোজ্য আইন অনুযায়ী ভিসার বৈধতা এবং দেশটিতে অবস্থানের যোগ্যতা প্রভাবিত হতে পারে।
এর আগে আরেকটি ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে তথ্য জানিয়েছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়, এ ধরনের ভিসায় পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেয়ার মতো কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ থাকতে পারে।
Parisreports / Parisreports
নেতানিয়াহুকে আবারও প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
পানির নিচে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল
রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা