শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কৃষ্ণসাগরে রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২৫ সকাল ৫:২৭

কৃষ্ণসাগরে প্রথমবারের মতো একটি নৌড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।  দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, এ হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।খবর রয়টার্সের। 

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী সামুদ্রিক ড্রোন রাশিয়ার ওই এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে।

এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে। তবে রাশিয়া কোনো বক্তব্য দেয়নি এ বিষয়ে।

হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় রুশ হেলিকপ্টারটি বিমানঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর ড্রোনের আঘাতে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও উল্লেখ করেছেন।  

হেলিকপ্টার ধ্বংস হওয়ার বিষয়ে মস্কো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের ব্ল্যাক সি ফ্লিট নামে নৌবহর আটটি ইউক্রেনীয় ড্রোনজাহাজ ধ্বংস করেছে।

Parisreports / Parisreports

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন

রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত

মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!

যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’

ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব

দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত

ভারতের উত্তরপ্রদেশে বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু