নতুন লুকে হাজির অপু বিশ্বাস
২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ বরণ করে নিয়েছে সারাবিশ্বের মানুষ। নতুন বর্ষে সবাই চায়, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসই যেমন বছরের প্রথমদিনেই ভক্তদের সামনে নতুন লুকেই হাজির হলেন।
বুধবার (১ জানুয়ারি) ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু। যেখানে দেখা যাচ্ছে, নায়িকার পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন। সঙ্গে লাল রঙের একটি ব্লেজার। পায়ে লং বুট জুতা। ঝুটিতে হেয়ার স্টাইল আর চোখ ধাঁধানো মেকআপ।
গ্ল্যামার ছড়িয়ে পড়া সেই ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘কোনো কিছুর শেষ থেকেই শুরু হয় নতুন কিছু।’
অপুর এমন লুক ও বার্তায় ভক্তরাও খুশি হয়েছেন। কেউ লিখেছেন, ‘আপনাকে আবারও সিনেমায় নিয়মিত দেখতে চাই।’ কারো মন্তব্য, ‘বিউটিফুল, খুবই সুইট লাগছে প্রিয় নায়িকা। ২০২৫ সালের জন্য দোয়া ও শুভকামনা রইল।’
সম্প্রতি সময়ে একাধিক ব্রাইডাল ফটোশ্যুটেও অংশ নিয়েছেন অপু। সবশেষ নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরীকে। মঙ্গলবার বিকেলে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানেই দেখা মেলে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটোসেশন।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার