বিয়ে করেছেন তাহসান
বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকওভার আর্টিস্ট। গতকাল গণমাধ্যমকে ঘটনা নিশ্চিত করেছেন তাহসান। রোজা আহমেদ যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে সেখানেই রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান শুরু করেছেন।
এক দশকেরও বেশি সময় ধরে মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিয়ের কনে সাজান রোজা। অনেকে তার কাছে মেকওভার শিখে ক্যারিয়ার গড়েছেন।
তাহসান খান বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পী, গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে শুরু হয় তার সঙ্গীতযাত্রা। প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তিনি বিয়ে করেন মিথিলাকে। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিচ্ছেদ হয়।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই দিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার