বাইডেনের স্ত্রীকে সবচেয়ে দামি উপহার দিয়েছিলেন মোদি
বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের কাছ থেকে নানা উপহার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিলকে দেওয়া ওই উপহার একটি হীরা, যার দাম ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, ২০২৩ সালের জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তাকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হিরা উপহার দিয়েছিলেন মোদি। বিশেষ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে তৈরি কৃত্রিম হিরা। প্রাকৃতিক হীরার সমস্ত গুণই রয়েছে ওই হিরাতে।
সে বছর বাইডেনের স্ত্রীর পাওয়া অন্য দামি উপহারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার দেওয়া একটি ব্রোচ। সেটির দাম ১৪ হাজার ৬৩ ডলার। এ ছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তার স্ত্রী এন্তিসার আমের ২০২৩ সালে জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ ও ছবির অ্যালবাম দিয়েছিলেন।
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত