আঙুলে আড়াই কোটি টাকা মূল্যের আংটি
হলিউডের তারকা যুগল টম হল্যান্ড আর জেনডায়াকে নিয়ে চর্চার শেষ নেই। সম্পর্ক নিয়ে তাঁরা লুকোছাপা করেন না। কিছুদিন আগেই একসঙ্গে বড়দিন উদ্যাপনের খবর নিজেই জানিয়েছিলেন টম। তবে এবার তাঁরা শিরোনামে ভিন্ন কারণে। পিপলডটকমসহ অনেক গণমাধ্যমের খবর, জেনডায়া হয়তো বাগ্দান সেরেছেন।
জেনডায়ার বাগ্দানের গুঞ্জন চাউর হওয়ার কারণ তাঁর আঙুলের আংটি। আজ সোমবার সকালে ৮২তম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেনডায়া। সেখানেই তাঁর আংটি সবার নজর কাড়ে। এর পরেই অভিনেত্রীর বাগ্দানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেনডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
জেনডায়া গ্লোডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। এই মনোনয়ন তিনি বাগিয়েছিলেন গত বছর মুক্তি পাওয়া তাঁর প্রশংসিত সিনেমা ‘চ্যালেঞ্জার্স’ দিয়ে। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি।
চলতি বছর জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার