অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় সমুদ্রে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটকসহ পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই প্লেনটি পানিতে তলিয়ে যায়। এতে সাতজন আরোহী ছিলেন।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন।
রজার কুক বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন।’
Parisreports / Parisreports
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!
যুক্তরাষ্ট্রে ১৬৯ কিমি গতিতে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’,
‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’
ইতালিতে ৬৯ কোটি টাকার ওয়াইন চুরি
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, পাইলটসহ ৩ সৌদি নাগরিক নিহত
যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড প্রাদুর্ভাব
দিল্লিতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসরায়েলগামী বিমানে হামলার শিকার হওয়া সেই পাইলট
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম শিথিলের ইঙ্গিত